

সজীব খান, চাঁদপুর
চাঁদপুরে মরহুম চেয়ারম্যান আব্দুল রশিদ খান স্মৃতি স্মরনে সিপিএল প্রিমিয়ার লিগ ফ্রিজ ও কম্পিউটার কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১ মে বিকাল ৫টায় সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন হাপানিয়া খান ভিলেজ আবাসিক এলাকার বালুর মাঠে টুর্নামেন্টের ১২ তম আসরের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, আশিকাটি ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন ফরহাদ রাসেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হান্নান কাজী,আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব বকুল সরকার, ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মেহেদী পাটওয়ারী প্রমুখ।

এসময় রাজনৈতিক নের্তৃবৃন্দ, সমাজ সেবক, ব্যবসায়ী, ক্রীড়া প্রেমীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.
















