বেসরকারি শিক্ষকদের শিগগির বদলি শুরু হবে : চাঁদপুরে শিক্ষামন্ত্রী

সজীব খান, চাঁদপুর :

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসাশিক্ষকদের শিগগির বদলি কার্যক্রম শুরু হবে। পাশাপাশি প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের কার্যক্রমও শুরু হবে।

শুক্রবার চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ড্রেস, জুতা, ব্যাগ ও মিড ডে মিল সরকারের পক্ষ থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তোমরা যেন ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলো, এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy