

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
মহান মে দিবসে চাঁদপুরে ইসলামিক শ্রমিক আন্দোলনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাঃ জয়নাল আবদীন।
তিনি তার বলেন, ১মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে রক্ত দিয়েছে। পৃথিবীর দেশে দেশে শ্রমিকরা এখনো ঘাম-শ্রম আর রক্ত দিয়ে যাচ্ছে। তবুও পৃথিবীর অনেক দেশেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, আমাদের বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে। অখচ এদেশের শ্রমিকরা আজো সবচেয়ে বেশি অবহেলিত। শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা প্রতিটা মুহূর্ত শোষণের শিকার হচ্ছে। অথচ আমাদের দেশের সরকার সারাক্ষণ শুধু উন্নয়নের কথা বলে যাচ্ছে। সরকার মানুষকে পদ্মা সেতু, মেট্রো রেলের গল্প শোনায়। অথচ আমরা পত্রিকা খুলে দেখতে পাই ক্ষুধায় জ্বালায় মা তার শিশু সন্তানকে বিক্রি করে দিচ্ছে। কিস্তির টাকা শোধ করতে না পেরে অটোচালক আত্মহত্যা করে। যে দেশের খেটে খাওয়া শ্রমিকরা জীবন জীবিকার নিশ্চয়তা পায় না, সে দেশের সরকারের মুখে এমন উন্নয়নশীল রাষ্ট্রের গল্প মানায় না।
তিনি আরো বলেন, এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে না। তাই ইসলামী ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করাতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ।
ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিবুল্লাহ এর পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইয়সিন প্রধানিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর সদর উপজেলা সভাপতি মুহাম্মদ মিলন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ সফিকুল ইসলাম রাজু, কচুয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মাজহারুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিপনীবাগ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে ইসলামী শ্রমিক আন্দোলন জেলা, উপজেলা ও ইউনিয়নসহ বিভিন্ন ইউনিট থেকে আগত শত শত নেতা-কর্মী অংশ নেন। তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালীটি শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।
প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.
















