

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বি গ্রামের মোঃ আনিছুর মন্ডল (৫১) কে, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার।

গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আদমদীঘি উপজেলা কুসুম্বি গ্রামে আসামীর আসামী মোঃ আনিছুর মন্ডল (৫১) এর পরিহিত লুঙ্গির বাম কোচরে একটি কালো পলিথিনের ভিতর থেকে আলামত প্রাপ্ত।
গ্রেফতারকৃত হলো, মোঃ আনিছুর মন্ডল (৫১), পিতা মৃত ইনছের মন্ডল। উল্লিখিত আসামীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার “খ” সার্কেল পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদিঘী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
প্রকাশিত : রোববার, ০৩ মে ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















