

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সান্তাহারে রেলওয়ের জনগুরুত্বপূর্ণ রেলগেটের ভিতরে রাস্তার উপর দোকান নির্মাণ করার সময় বাধাদানকারী সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ১৩ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভিকটিমের ছোট ভাই মোঃ আজিজুল হক রাজা বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোঃ হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামিদের গ্রেফতার জন্য পুলিশ কাজ শুরু করেছেন বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য গত শনিবার দুপুরে জনৈক এক প্রভাবশালি ব্যক্তি সান্তাহার শহরে রেলওয়ের জনগুত্বপৃর্ণ রেলগেটের ভিতরে রাস্তা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের সময় সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন (৬৩) বাধা দিলে দখলবাজরা তার উপর হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রকাশিত : সোমবার, ০৪ মে ২০২৬ খ্রি.
Views: 0
















