আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সজীব হাসান, (বগুড়া ) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪মে) বিকেলে আদমদীঘি আই.পি,জে উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার পুরস্কার বিতরণ করেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, সহকারি শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, দুলাল চন্দ্র বর্মন, রুসদা শারমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে গ্রুপ পর্যায়ে ফাইনাল খেলায় আদমদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় দল ও সাগরপুর প্রাথমিক বিদ্যালয় বালিকা দল অংশ নেয়। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে আদমদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় দলকে হারিয়ে সাগরপুর প্রাথমিক বিদ্যালয় বালিকা জয়ী হয়।

অপরদিকে বালক পর্যায়ে কুন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক জয়ী হয়।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে গোল্ডকাপ প্রদান এবং শ্রেষ্ঠ খেলোয়ার হিসাবে বালিকা তানহাকে ও শ্রেষ্ট গোলদাতা হিসাবে বালিকা সাদিয়াকে এবং বালক পর্যায়ে শ্রেষ্ঠ গোলদাতা ও খেলোয়ার হিসাবে সাদিক হাসানকে পুরস্কৃত করেন।

খেলা দুটি পরিচালনা করেন- শিক্ষক আবুল কালাম আজাদ। তাকে সহযোগিতা করেন শিক্ষক মাহফুজুর রহমান ও জুয়েল রানা।

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy