চাঁদপুরে ৪ হাজার জেলের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুরে ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় নির্বাচিত চার হাজার জেলেদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (৫মে ২০২৬) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। জেলে প্রতি আটা ১২ কেজি, মসুর ডাল ৮ কেজি, চিনি ৪ কেজি, লবণ ৪ কেজি, আলু ১৬ কেজি ও সয়াবিন তেল ১০ লিটার করে দেয়া হচ্ছে।

খাদ্য সহায়তা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানিসহ সংশ্লিষ্ট অংশীজন।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প অর্থ বছর: ২০২৫-২৬-এর অধীন মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ জেলেদের এই খাদ্য সহায়তা প্রদান করে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy