বগুড়া আদমদীঘিতে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা

সজীব হাসান (বগুড়া ) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মশালাগুলোর মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আদমদীঘির আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বেটস‘র জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলার কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন সহ আরও অনেকে। এছাড়া কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার পরামর্শক ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।আয়োজকরা জানান, এ কর্মশালার মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আদমদীঘি উপজেলার ৮টি সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তথ্যের আলোকেই আগামীতে আদমদীঘিতে গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া ও তা বাস্তবায়ন করা হবে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy