গাইবান্ধায় সাংবিধানিক ও আইনি অধিকার বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি :

নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের শাসন সুদৃঢ় করার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “Awareness Building on Constitutional and Legal Rights” শীর্ষক এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি. এম. আতিকুর রহমান আমালী। প্রশিক্ষণ ও আলোচনায় অংশ নেন উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ রাজীব হাসান, উপসচিব মোঃ সাহিনুর রহমান, মিজ মৌসুমী দাস এবং মোঃ জসিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, এডভোকেট সেকেন্দার আজম আনাম, এডভোকেট জিন্নাহ, সাংবাদিক জোবায়ের আলী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), যাদব সরকার এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তার পক্ষে সম্মাননা/উপহারসামগ্রী গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

পুলিশ সুপারের পক্ষে সম্মাননা/উপহারসামগ্রী গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম।

বক্তারা বলেন, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয় এবং সমাজে আইনের শাসন আরও সুদৃঢ় হয়। তারা আরও বলেন, নাগরিক অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী এ কর্মশালা উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়।

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy