বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় ফিরোজ হোসেন (১৩) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় নিহান হোসেন (১৩) নামে আরও এক কিশোর।

গতকাল বৃহস্পতিবার রাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাসট্যান্ডের পশ্চিমে বর্ষা ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন আদমদীঘি উপজেলার ডুমুরী গ্রামের জাহেরুল ইসলামের ছেলে ও আহত নিহান একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। ফিরোজ হোসেন মোটরসাইকেল মেকানিকের কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘির মুরইল বাজারে সিনহা অটোজ নামক দোকানে মোটরসাইকেল মেকানিকের কাজ শেষে কিশোর ফিরোজ হোসেন ও নিহান হোসেন একটি মোটরসাইকেল যোগে আদমদীঘি উপজেলার ডুমুরিগ্রাম তাদের নিজ বাড়িতে ফিরছিল।

তারা নওগাঁ-বগুড়া মহাসড়কের ওই এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ওই দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেনকে মৃত ঘোষনা করেন।

সেইসাথে গুরুতর আহত নিহানকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ফিরোজ হোসেনের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

 

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy