বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মনোজ্ঞ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুর শিশু একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম বিভাগীয় শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্রাঙ্কন শিক্ষক ও চিত্রশিল্পী মোঃ আবদুর রাজ্জাক এবং চিত্রশিল্পী অভিজিত রায়।

এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের পাশাপাশি বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “শিশুদের মননে পরিবেশ সচেতনতা গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সৃজনশীল কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার একটি উদ্যোগ। শিশুদের আঁকা ছবির মাধ্যমে আমরা তাদের চিন্তা-চেতনা ও পরিবেশ ভাবনাকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি।

এছাড়া আগামী ২ জুন বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর গণগ্রন্থাগারে রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy