

মেহেরপুর প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের বিষয়ভিত্তিক কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে জমজ ভাই-বোন ফাহমিদ হাবিব ও আমিতিশ নেহা। তারা মোট ১২টি পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে ৭টিতে প্রথম এবং ৫টিতে দ্বিতীয় স্থান লাভ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ফাহমিদ হাবিব ও আমিতিশ নেহার পিতা মো: হাবিবুর রহমান এবং মাতা মোছা: মৌসুমী আক্তার। তারা যথাক্রমে শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালিকা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিযোগিতায় আমিতিশ নেহা বিষয়ভিত্তিক কুইজ বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন এই চারটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে। এছাড়া ইংরেজি ও গল্প বলা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে।
অন্যদিকে ফাহমিদ হাবিব বিষয়ভিত্তিক কুইজ বাংলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এছাড়া গণিত, সাধারণ জ্ঞান ও গল্প বলা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে।
তাদের এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬ খ্রি.















