

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে ফারজানা আক্তার (২২) ও আকলিমা আক্তার (১৮) নামে দুই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর ও রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে গতকাল সোমবার দুপুরে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। দুই গৃহবধুর স্বামীই প্রবাসে থাকেন।
জানা গেছে, চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আরিফুল ইসলাম প্রবাসে থাকেন। তার স্ত্রী ফারজানা আক্তার সোমবার সকালে স্বামীর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়। ফরিদগঞ্জ থানার এসআই মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অপরদিকে, রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামের কফিল উদ্দিন বেপারি বাড়ির মেহেরাজ হোসেন সৌদি প্রবাসী। তার স্ত্রী আকলিমা আক্তার সোমবার সকালে তার পিতার বসত বাড়ির রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে বলে জানা যায়। বিগত ১৫ মাস পুর্বে তাদের বিয়ে হয়েছিলো। পারিবারিক কলহের কারনে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জনা যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রি.
















