

হিরক খান :
মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের কৃতী সন্তান মরহুম মোঃ বাবর আলীর সন্তান মোঃ মাহফুজুর রহমান (সজীব) কানাডার University of Windsor থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সফলতার সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ। তাঁর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে মেহেরপুর কিন্ডার গার্ডেনে। এরপর তিনি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মেহেরপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
পরবর্তীতে American International University-Bangladesh থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি ২০২৪ সালে কানাডায় পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার মাধ্যমে ইউনিভার্সিটি অব উইন্ডসর থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে তিনি শুধু নিজের নয়, পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র মেহেরপুরবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি একাডেমিক উৎকর্ষতা ও প্রযুক্তিবিষয়ক জ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ প্রদর্শন করেছেন। তাঁর মাস্টার্স পর্যায়ের গবেষণা ও অধ্যয়ন আধুনিক ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে আরও বড় অবদান রাখার পথ সুগম করবে।
মোঃ মাহফুজুর রহমান (সজীব) এই অনন্য অর্জন মেহেরপুরের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তাঁর সাফল্য প্রমাণ করে যে দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বমঞ্চেও নিজের যোগ্যতার স্বাক্ষর রাখা সম্ভব।
মোঃ মাহফুজুর রহমানের ( সজীব) উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও উচ্চতর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন এবং জ্ঞান, প্রজ্ঞা ও কর্মের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার তৌফিক দান করুন। অভিনন্দন ও আন্তরিক শুভকামনা।
















