

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের, সময়ের সাহসী সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য ইউনিয়নবাসী দাবি তুলেছেন, ইউনিয়নের জনসাধারণের দাবির প্রেক্ষিতে তিনি চেয়ারম্যান প্রার্থী হতে সম্মত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বরাবরের ন্যায় শাসক নয়, সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনগণের পাশে থাকতে চান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। নেতা নয়, নীতির প্রশ্নে মানবতার কল্যাণে, কাজ করার স্বপ্ন নিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৈশাদী ইউনিয়নের জনগণের সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও আলোচনায় রয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সারাদেশের মত চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে চেয়ারম্যান হিসেবে দেখতে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। জেলার শ্রেষ্ঠ এবং এই সফল সাবেক চেয়ারম্যানকে নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় প্রায় সব শ্রেণি পেশার মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের সৈনিক এবং বিএনপির এই ত্যাগী, একজন কর্মী বান্ধব ও জনদরদী হওয়ার কারণে ইউনিয়ন জুড়ে এখন শুধুই তাঁর নাম শুনা যাচ্ছে।
আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ইউনিয়ন ব্যাপী সম্ভাব্য সকল প্রার্থীরাই ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।
মৈশাদী ইউনিয়নের গরিব, অসহায়, দুস্থ মানুষের আশার প্রদীপ হয়ে তিনি ঘরে ঘরে আলো ছড়াচ্ছেন। বিগত দিনে ইউনিয়নের মানুষের বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সেবা প্রদান করার কারণে তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। একজন জনপ্রতিনিধির যে সব গুণাবলী দরকার তার সব কিছুই তাঁর মধ্যে থাকার কারণে মানুষের হৃদয়ে রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। সততার সাথে যেভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন তা বিরল হয়ে থাকবে বলে মৈশাদী ইউনিয়নের আপামর জনতার মুখে মুখে শুনা যাচ্ছে।
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস নির্মূলে তিনি সব সময় জোরালোভাবে কাজ করছেন। মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য নিজেকে ইউনিয়নব্যাপী বিলিয়ে দিয়েছেন।
বিএনপির দুর্দিনে বিগত ১৭ বছর দলীয় কান্ডারী হিসেবে মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে জেলা ও উপজেলা বিএনপির নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, চাঁদপুর হাইমচরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক (এমপি) কে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করে বিজয় নিশ্চিত করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের নির্বাচনী ইশতেহারগুলো তুলে ধরেছেন। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের বিকল্প নেই বললেই চলে।
ইউনিয়নবাসীর সাথে আলাপ করে জানা গেছে, ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা একজন ক্লিন ইমেজের সাদা মনের মানুষ হিসেবে, মৈশাদী ইউনিয়নে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এবং ব্যাপক পরিচিতি রয়েছে।
মৈশাদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জানান, বিগতদিনে মানুষের কল্যাণে কাজ করায় মানুষ এখনো আমাকে মনে রেখেছেন মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছি, জনগণের পাশে থেকে সেবা প্রদান করেছি, যা এখনো অব্যাহত রয়েছে।
মোহাম্মদ মনিরুজ্জামান মানিক আরো বলেন, বিগত দিনের মত ইউনিয়নব্যাপী শিক্ষার হার বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা হবে, খেলাধুলা এগিয়ে নিতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহসহ খেলাধুলার যাবতীয় ব্যবস্থা করা হবে, মাদক নির্মূলে জোরালোভাবে কাজ করা হবে, ইউনিয়নের কোমলমতি নারী শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে সেজন্য সকল প্রকার ইভটিজিং বন্ধ করা হবে।এছাড়া যোগাযোগ, কৃষি,স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়ন করে মৈশাদী ইউনিয়নকে একটি আধুনিক, বাসযোগ্য এবং দেশের মধ্যে অন্যতম মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে সার্বক্ষণিক কাজ করার ইচ্ছা রয়েছে। জনগণের সেবা দোর গোড়ায় পৌঁছিয়ে দেওয়া হবে। ইউনিয়ন পরিষদে এসে যাতে কোন মানুষ অপেক্ষার প্রহর গুণতে না হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই কাজ করা হবে। সর্বোপরি ইউনিয়নের মানুষের প্রতিদিনের সার্বিক সেবা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য
















