সান্তাহারের আলোচিত শিশু রাকা হত্যাকান্ড, পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতারা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের আলোচিত হত্যাকান্ড শিশু রাকার পরিবারকে সমবেদনা জানাতে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিতে পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া এলাকায় নিহত শিশু রাকিকা আক্তার রাকা’র পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির নেতারা।

এ সময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হত্যা কান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান। সাক্ষাতের সময় বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা প্রচার সম্পাদক ও বগুড়া-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানী, নায়েবে আমির ইউনুছ আলী, সান্তাহার পৌর জামায়াতের সেক্রেটারি মির্জা আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় নূর মোহাম্মাদ আবু তাহের বলেন, “নির্মম ভাবে একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো ইনশা-আল্লাহ”।

তিনি আরো বলেন, “পরিবারটি সম্মতি দিলে রাকা হত্যা কাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে প্রয়োজনিয় সব ধরণের আইনি সহায়তা ও ব্যয়ভার আমরা সাংগঠনিক ভাবে বহন করতে চাই। পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবো ইন-শাআল্লাহ”।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy