

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম যোগদান করেছেন।

সোমবার ২২ জুন তিনি সদ্য বিদায়ী জাহাঙ্গীর আলম দিদারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে দায়িত্ব পালন করেছেন।
নজরুল ইসলাম আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদানের পর ইউপি, মেম্বার সচিবদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
নজরুল ইসলাম জানান, আশিকাটি ইউনিয়নের (ভূমি) সহকারী হিসেবে আমি সরকারি নির্দেশ মোতাবেক জনগণের দৌড়গোড়ায় সেবা সহজীকরণ করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬ খ্রি
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















