ফরিদগঞ্জে আওয়ামী লীগের ৯ জন আটক

ফরিদগঞ্জ ( চাঁদপুর) সংবাদদাতা:

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে আটক করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মিজানুর রহমান (৫০), শহিদ উল্যা খাঁন (৫২), আজগর গাজী (৪১), দেলোয়ার (৩২), আল-আমিন (২১), মেহেদী হাসান (২৩), ওমর হোসেন (২০), সাইফুল ইসলাম (২৩) ও তৌহিদুল ইসলাম তামজিদ (২২)।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy