নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের

মালিকুজ্জামান কাকা
আদালতের নিষেধ আমলে নিচ্ছে না সন্ত্রাসী জবর দখল কারীরা। তারা দখল কৃত ভাটায় অবৈধ কার্যক্রম চালাচ্ছে। পুলিশ কর্মকর্তার নিষেধ থোড়াই কেয়ার করছে। ভাটা অফিসের দরজায় আদালতের নিষেধাজ্ঞা নির্দেশ কপি ছিঁড়ে ফেলে ধৃষ্টতা দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা এসব নিয়ে আদালতের নির্দেশ অমান্য করে হররোজ হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

২০২৬ সালের ১১ অক্টোবর বিজ্ঞ সিভিল জজ আদালত মনিরামপুর যশোরের বিচারক সিনিয়র সিভিল জজ বাদি বিবাদী কে পরবর্তী আপত্তিপত্র দাখিল না করা পর্যন্ত তপসিল বর্ণিত জমিতে ভাটার কার্যক্রম না করিতে নিষেধাজ্ঞা জারি করেন। মামলা নম্বর ৩৩২/২৬। আদেশ নং ০৫।

জেলা ও দায়রা জজ আদালত যশোর এর প্রশাসনিক কর্মকর্তা সুদর্শন কুমার বিশ্বাস স্বাক্ষরিত সত্তায়িত অনুলিপি বাদি বিবাদীর কাছে সংশ্লিষ্ট থানার মাধ্যমে পাঠানো হয়। এরপর মনিরামপুর থানা ইনচার্জ মোঃ ইউসুফ আলী স্বাক্ষরিত নির্দেশ ভাটা অফিসের দরজায় টাঙিয়ে দেন একজন পুলিশ কর্মকর্তা। ৪ নভেম্বর নির্দেশ টাঙানোর পর পরদিন প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলে বলরামপুরের খোরশেদের ছেলে জাবের হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী বলরামপুরের খোরশেদ আলমের ছেলে ফেরদৌস আলম (৫৫) মনিরামপুর থানার উত্তরপাড়া মৌজায় আর এস খতিয়ান ১৫১, ৫৯৭, ৫৯৬, ১৫২, ২৯৬, ৪৩১ ও ৬১২ আর এস দাগ নম্বর ২, ৩, ৬, ৭, ৮, ৯, ৪৮৭, ৪৮৮, ১০, ৪৮৫ ও ৪৯০ দাগের ৪৯১ শতক ব্যাক্তি মালিকানাধীন জমিতে নিউ সোনা ইটভাটা ২০১৪ সালে ইট ভাটা প্রতিষ্ঠা করেন ফেরদৌস আলম। এছাড়া আরো অন্তত ৮/১০ বিঘা লীজ জমি ছিল ভাটার অধীনে যার মালিক ভিন্ন।

২০২৪ সালের ৫আগষ্টের পর যশোর সদরের রামনগরের হাফিজের ছেলে ইয়াসিন আলী চুন্না সদলবলে সন্ত্রাসীসহ ইট ভাটা জবর দখল করে। তার সাথে আরো ছিল চৌগাটার মনি বিস্বাশের ছেলে আব্দুল হালিম (৪০), রামপুরের আনছারের দুই ছেলে নাজমুল (৩২) ও শিমুল (৩৬), গোপালপুরের মৃত নুরুলের ছেলে কামরুল (৩৫), রামপুরের জামিরের ছেলে গোলাম এবং বলরামপুরের খোরশেদের ছেলে জাবের ভাটা দখল করে। বাধ্য হয়ে ভাটা মালিক বিজ্ঞ আদালতের স্মরনাপন্ন হয়ে মামলা করেন। তবে অভিযোগ রয়েছে মামলা করার পর থেকে আসামিরা ভাটা মালিক ও তার সঙ্গীকে হত্যার অপচেষ্টা করেছে। এ বিষয়ে বাদি থানায় জিডি করেছেন। জিডি নং ১৬৯৮, তারিখ ১৯/১০/২০২৬।

অভিযোগ উঠেছে অভিযুক্তরা বিএনপি সমর্থণ করে। এ বিষয়ে ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন ইয়াসিন আলী চুন্না রামনগরের বাসিন্দা। সে কোন দল করে তা জানেন না তবে বাকিরা বিএনপির মিছিল মিটিঙে থাকে।

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy