

মো. রফিকুল ইসলাম, হোসেনপুর প্রতিনিধি :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হোসেনপুর কর্তৃক আয়োজিত কীটনাশক ব্যবহারে নিরুৎ সাহিত করণ ও সীমিত মাত্রায় প্রয়োগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সার কীটনাশক ডিলার ও কৃষক কৃষাণীদের প্রশিক্ষণমূলক উঠান বৈঠক পৌরসভা সহ উপজেলার ছয়টি ইউনিয়নে ১৩ টি ভেনুতে অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে মোট ৪৫৫ জন কৃষক ও সার কীটনাশক ব্যবসায়ী সচেতনতা বৃদ্ধি করন এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অতিমাত্রায় কীটনাশক প্রয়োগে ক্যান্সার ও শিশুদের বিকলাঙ্গ সহ নানা জটিল রোগ প্রতিরোধে স্বল্পমাত্রায় কীটনাশকের ব্যবহারের প্রতি গুরুত্ব আরুপ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, ফেরদৌস আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ কর্মসূচি বাস্তবায়ন করেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.














