দোহারে মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দোহারের জয়পাড়া বাজারে মাস্কপড়া নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছে দোহার উপজেলা প্রশাসন।
তার ই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করোনা সংক্রমণ রোধে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয় সময় কে বলেন, সেকেন্ড ওয়ভে করোনা সংক্রমণ রোধে, সরকার কতৃক ঘোষিত জনসাধারণের জন্য বাধ্যতামূলক মাস্ক পড়া নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। শীতকালীন মৌসুমে কোভিড – ১৯ বেড়ে যাওয়ায় আশংকা থেকে ও এই সংক্রমণ রোধে আজ তৃতীয়দিন আমরা এই অভিযান চালাই । মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে জরিমানা করা হয়েছে, অন্যদের কে সতর্ক করে দেয়া হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০০ মাস্ক বিতরণ করা হয়। তাই আপনারা সবাই মাস্ক পড়বেন, নিরাপদ থাকবেন। অন্যকেও নিরাপদ রাখবেন এবং মাস্ক পড়তে উৎসাহিত করবেন।

জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয় সময় কে আরো বলেন, সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তাই সবার সুরক্ষার জন্য অতীতের মতো আমরা মাঠে আছি। দোহার থানার জনগনকে রক্ষা করার চেষ্টা করতেছি।

অভিযানে সার্বিক সহযোগিতা করে দোহার থানা পুলিশ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৮:১৯ পিএম

১৯ নভেম্বর ২০২০ খ্রি. ০৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like