দোহারে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন

মাকসুমুল মুকিম :
দোহারের কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ পেলেন গোল্ডেন এ্যাওয়ার্ড পুরস্কার।
২১ নভেম্বর  শনিবার  ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘করোনাত্তোর মানবিক বিশ্ব চাই’ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন সন্মাননা প্রদান করা হয়।
উক্ত সন্মাননা প্রদান ও আয়োজন করে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ।এছাড়াও আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন । বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে করোনাকালীন যে সকল ব্যক্তি অসহায় মানুষের পাশে ছিলেন। মানুষের সেবায়  নিজেকে বহাল রেখেছেন এমন ৫০ জন ব্যক্তিকে সম্মাননা ( জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ প্রদান করা হয়৷)
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মোঃ আমজাদ হোসেন আজাদ কে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. নাজিম উদ্দিন আল আজাদ (সাবেক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ শফিউল আলম সবুজ (উপদেষ্টা বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চেয়ারম্যান নিউজ টেন টেলিভিশন )।
পুরষ্কার প্রাপ্তিকালে মোঃ আমজাদ হোসনে আজাদ বলেন’ এই গোল্ডেন এ্যাওয়ার্ড আমার একার নয়৷ ২ নং কুসুমহাঠী মানুষের ভালোবাসা ও দোয়া না থাকলে এই প্রাপ্তি সম্ভব ছিলো না৷ আমি আমার ইউনিয়নের মানুষের সেবা ও উন্নয়ন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আজ অন্য সকল জেলার মতো ২ নং কুসুমহাঠী ইউনিয়ন পরিষদের হয়ে এই গোল্ডেন এ্যাওয়ার্ড আমার জন্য বড় একটি অর্জন’।

You might like