
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকুর মা আমেনা খাতুন (১১১) আর নেই। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত. কালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
মুসলান ভাইদেরকে জানাযার নামাজে অংশ গ্রহণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছেলে খন্দকার আবুল বাশার টুকু।








