

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহারে মাস্ক পড়া নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

০৭.১২.২০২০ তারিখে দোহার উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে মোবাইল কোর্ট পরিচালনা করে চীফ এক্সিকিউটিভ ম্যাজিট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ।
এসময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহার বিষয়ে অধিকতর সচেতন করা হয়। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্ক না পড়ার অপরাধে ১৩ জন কে ৮ টি মামলায় তিন হাজার তিন শত টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।







