

জহিরুল ইসলাম জয় :
ফরিদগঞ্জের লক্ষীপুরে এক প্রবাসীর ৫ একর বৃহৎ মৎস্য খামারে রাতের আধাঁরে বিষ প্রয়োগে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া যায়। বুধবার সকালে উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের ঢালী বাড়ী ও বেপারী বাড়ীর মাঝামাঝি স্থানে প্রবাসী হারুনের মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
মৎস্য খামারের তত্ত্বাবধায়ক শাহাদাত হোসেন বলেন, প্রতিরাতের মত গত মঙ্গলবার রাত আড়াইটা পর্যন্ত পাহারায় ছিলাম। সকাল বেলায় শুনতে পাই প্রজেক্টে মাছ ভাসছে। সরেজমিনে এসে দেখি বিভিন্ন প্রজাতির মাছসহ জিয়ান মাছ ভেসে উঠেছে। দ্রুত জাল টেনে মরা মাছ উঠার উদ্যাগ নেই। কিছু মাছ স্থানীয় ভাবে বিক্রি করতে পারলেও বাকী সব মরা মাছ মাটিতে পুতে রাখা হয়েছে।

খবর শুনে ইউনিয়নের চেয়ারম্যান মাও. শারাফতউল্ল্যা ও সাবেক ইউপি সদস্য মো. খোকনসহ এলাকাবাসী মৎস্য খামারে ভিড় জমাতে দেখা যায়।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বলেন, আমার স্বামী করোনার আগে দেশে এসে কোন উপায়ান্তর না পেয়ে মাছের প্রজেক্ট দিয়েছে। কিন্তু কে বা কারা শত্রুতার বসত বিষ প্রয়োগ করে আমাদের প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চেয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৫:৩৩ পিএম
০৯ নভেম্বর ২০২০ খ্রি. ২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার








