দোহারে বেগম রোকেয়া দিবস ২০২০ পালিত

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেগম রোকেয়া দিবস ২০২০ পালিত হয়েছে।

সকালে দোহার উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্মেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের মাঝে সন্মাণনা স্বারক তুলে দেওয়া হয়েছে।

পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক, জনাব এমারত হোসেন (ইমরান) স্যারের মা কুলসুম বেগম, কে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে তিনি সফল জননী”(রত্নগর্ভা) হিসেবে উপজেলার সর্বশ্রেষ্ট জয়িতা-র সম্মানে ভূষিত করেছেন।

ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের পথিকৃত মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস আজ ৯ ডিসেম্বর। রংপুরের পায়রাবন্দের খোর্দমুরাদপুর গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। নারী জাগরণের এই পথিকৃত ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মারা গেলে তাকে সোদপুরে সমাহিত করা হয়।

বেগম রোকেয়ার স্মৃতি সংরক্ষণে দীর্ঘ দুই যুগ আগে ১৯৯৭ সালে রোকেয়ার জন্মভিটায় স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও আজো তা পূর্ণতা পায়নি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলায় নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম সহ মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের বিভিন্ন শিক্ষার্থীরা।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৬:০৫ পিএম

০৯ নভেম্বর ২০২০ খ্রি. ২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

You might like