

বিজয় দিবস
নূরে আইন শিউলী
বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর
বাঙালীর সম্মান।
এই বিজয় দিয়েছে এনে শত শহিদ
তাদের প্রাণ দিয়ে বলিদান।
এই বিজয় যে বাঙ্গালির বিজয়
এই বিজয় গোটা জাতির বিজয়
কামার-কুমার জেলে চাষা
সবারই ছিল একটি’ই চাওয়া
স্বাধীন এই বাংলা পাওয়া।

আমাদের দেশের বীর ছেলেরা
বুকের তাজা রক্ত দিয়া
ছিনিয়ে আনলো বিজয় পতাকা।
তা’ইতো আমরা স্বাধীন হয়েছি
একটি সোনার বাংলা পেয়েছি।
আজ আমরা স্বাধীন জাতি
ইতিহাসের পাতায় খ্যাতি
সারা দুনিয়া করে যে তা’ই
আমাদের সম্মান।
লেখিকাঃ নূরে আইন শিউলী
ঘোষ পাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর।








