

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারে সাধারণ পথচারীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান।
১৬ ডিসেম্বর বুধবার সকালে দোহার উপজেলায় পরিষদ গেট সংলগ্ন রাস্তার প্রায় শতাধিক পথচারি রিক্সা চালক, অটোচালক, পথচারীদের মাঝে এই স্বাস্থ্য উপকরণ (মাস্ক, ও হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করেন।
মাস্ক বিতরণ কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন দেশে করোনার রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে জন্য আপনারা সকলে স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করবেন। বাসার বাহির হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। আপনাদের সুরক্ষিত রাখার জন্য ই আজকের এই উদ্যোগ আমাদের।
মাস্ক বিতরণকালে সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৪:৫২ পিএম
১৬ নভেম্বর ২০২০ খ্রি. ০১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার








