রূপগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আল আমিন জনসমর্থনে এগিয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আসন্ন তারাব পৌরসভা নির্বাচনের মাঠে বেশ কয়েক মাস ধরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন, মোহাম্মদ আল আমিন। জানা গেছে, তিনি পেশায় সাংবাদিক।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাব পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা মোহাম্মদ আল আমিন। ১৯৯৮ সন থেকে বাংলাদেশ আওয়ামী সহযোগী সংগঠন ছাত্রলীগকর্মী হিসেবে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। নানা অন্যায় অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সদা সোচ্ছার। তাই তাকে কাউন্সিলর হিসেবে পেলে ২নং ওয়ার্ডবাসী উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন।

আরো জানা যায়, পদহীন এ ছাত্রলীগকর্মী বর্তমান রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এর একনিষ্ঠ ছিলেন। ২০১০ সালে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় প্রদার্পণ করেন। মোহাম্মদ অাল আমিন বর্তমানে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত আছেন।

কাউন্সিলর পদপ্রার্থী ও সাংবাদিক মোহাম্মদ আল আমিন জানান, বিভিন্ন স্থানে পোস্টার-ফেস্টুন সাঁটিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। সে সাথে কাউন্সিলর হিসেবে সুযোগ দিতে সবার কাছে আহ্বান করেন তিনি।

You might like