

মাকসুমুল মুকিম : ঢাকার দোহারের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্ভোধন করা হয়েছে।
২১ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে Workshop for Awareness Building on stop Tobacco Consumption and Substance Abuse বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডাঃ মোঃ আলামিন এর সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, এ সময় আলমগীর হোসেন উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা নিজেরা ধুমপান থেকে বিরত থাকবেন এবং আপনাদের ছাএ যারা ধূমপান করে তাদের কে ধূমপান এর কুফল সম্পেকে অবগত করবেন ও তারা যেন ধূমপানে আসক্ত না হয় সে দিকে নজর রাখবেন। ধূমপানের কুফলে আপনার ফুসফুসের ক্যান্সার সহ নানাবিধ সমস্যা হবে এখন এটা আমরা সকলেই অবগত আছি। কেননা এখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এর বিজ্ঞাপনের মাধ্যমেও অবগত হচ্ছি।

আপনি যদি সিদ্ধান্ত নেন তা হলে আপনিই পারেন এক প্যাকেট সিগারেট কে নিমিষেই ধ্বংস করে দিতে।আপনি যদি ইচ্ছে করে তা হলে আপনি আর কখনোই সিগারেট খাবেন না এটা সম্ভব হয় আপনার দ্বারা।
পরে হাম রুবেলা টিকাদান কর্মসূচি এবং বহিঃ বিভাগের টিকিট কাউন্টারের উদ্বোধন করা হয়। ইতিপুর্বে ১৮ মার্চ হতে ১১ এপ্রিল ২০২০ খ্রিঃ তারিখে প্রস্তাবিত হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন-২০২০ কোভিড-১৯ বৈশ্বিক মহামারী জনিত উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত করা হয়। বিভিন্ন সময়ে হাম ক্যাম্পেইন (২০০৬, ২০১০) ও হাম-রুকেলা ক্যাম্পেইন (২০১৪) পরিচালনা করা সত্ত্বেও রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং তা এখনও চলমান আছে।
ফলে উদ্দিষ্ট শিরা হাম-রুবেলা জনিত মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে বাংলাদেশ সরকার যতদ্রুত সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হাম-রুবেলা কাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে শিশু ও অভিভাবকদের টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও অধিক সময় অপেক্ষা রোধ নিশ্চিতকল্পে এবার কর্ম-কৌশলে কিছু পরিবর্তন আনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত শিক্ষক মন্ডলী।








