দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম : ঢাকার দোহার উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ কতৃক আয়োজিত ভার্চুয়াল মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এম.পি-ঢাকা ।

সালমান এফ রহমান এম পি উপস্থিত না থাকায় দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলায় পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এ সময় আলমগীর হোসেন বলেন, আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন আপনারা আপনাদের কাজগুলোকে নিজের মনে করে করবেন। সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করা চেষ্টা করবেন। এ ছাড়া তিনি সরক দপ্তরের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কথা বার্তা বলেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অফিসার্সগন, ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

You might like