শীতের শুরুতেই দাম বেড়ে চলেছে পুরাতন শীত বস্ত্রের

 

কালুখালী (রাজবাড়ী)প্রতিনিধি:

রাজবাড়ী জেলাধীন কালুখালী বাজারে বিক্রি হচ্ছে পুরাতন শীতের কাপড়, চরা দামে বিক্রি হচ্ছে শীত বস্ত্র, হতাশার সাধারণ দরিদ্র মানুষ, দাম বেশি বাড়ায় ক্রয় করতে পারছে না শীত বস্ত্র।

গত শীতে যে কাপর ১৫০ টাকা দিয়ে ক্রয় করেছেন, বিক্রেতা এখন তার মুল্য চাচ্ছে ৩০০ টাকা , ১০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা মূল্যের শীত বস্ত্র বিক্রয় করছে বলে জানিয়েছেন বিক্রেতাগণ।

এদিকে দাম বেশি বারায় ক্রেতা গন ,কিনতে পারছে না শীতের কাপর , থাকতে হচ্ছে কষ্টের মধ্যে ।

কিন্তু বিক্রেতা গন বলছে করোনার কারনে বাহির রাষ্ট্র থেকে পুরাতন কাপড় আসছে না জার কারনে শীতের কাপড়ের দাম বেরে চলেছে।

You might like