দোহারের সাইনপুকুর গ্রাম হতে মাদকসেবী আটক

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারের সাইনপুকুর খড়িয়া গ্রামে একজন মাদকাসক্ত যুবককে আটক করা হয়েছে। আটক যুবক বাবু দেওয়ানের ছেলে হিরা দেওয়ান ( ২১)।

গত  ২৫  ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৮ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে আটক করে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের অফিসার জাহাঙ্গীর।

সাইনপুকুর তদন্ত কেন্দ্রের এস আই জাহাঙ্গীর বলেন মাদকাসক্ত হিরা দেওয়ান মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

পরে আজ মাদকাসক্ত হিরা দেওয়ানকে ভ্রাম্যমান আদালতে তোলা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র আসামিকে মাদকদ্রব্য সেবন ও মাদকদ্রব্য তৈরির অভিযোগে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমাদের প্রধানমন্ত্রীর বেসরকারি ও উন্নয়ন বিষয়ক খাত ও উপদেষ্টা সালমান এফ রহমান এম পির নির্দেশ মাদককে জিরো টলারেন্স এ নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে কারও কোনও সুপারিশ গ্রহণযোগ্য হবে না।

You might like