

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহারের মাহমুদপুর আবাসন প্রকল্পের আওতায় ভূমিহীন অসহায় পরিবারের মাঝে সরকার কতৃক বরাদ্দকৃত জমি ও বসতবাড়ির ঘর পরিদর্শন করা হয়েছে।

৩০ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা মাহমুদ পুর ইউনিয়নের আবাসন প্রকল্প এলাকায় এই সকল ঘর পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মমিন উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল সাঈদ সহ আরো অনেকে।








