দোহারের মধুরচর আশ্রয়ণ প্রকল্পে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারের মধুরচর আশ্রয়ন প্রকল্পে অসহায় দুস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

৩০ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গরীব অসহায় ও দুস্ত শীতার্তের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ১৫০ টি অসহায় দুস্ত শীতার্ত পরিবারের মাঝে এই সকল কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দীন।

তিনি তার বক্তব্যে বলেন আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা সরকারি ভাতা পান, বয়স্করা বয়স্ক ভাতা পান, যারা মুক্তিযুদ্ধা আছেন তারা মুক্তিযুদ্ধা ভাতা পান এই ভাবে আমাদের সরকার ১৪১ টি ভাতা দিয়ে যাচ্ছেন।

যারা সমাজের গরীব লোক তারা এই সকল ভাতা গুলো পেয়ে যাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, সেটা হলো বাংলাদেশর আর কোন জনগন শীতে কষ্ট করবে না ক্ষুধায় কষ্ট করবে না, কেউ চিকিৎসা সেবায় কষ্ট করবে না। আপনারা আপনাদের সন্তানদের লেখা পড়া করানোর চেষ্টা করবেন। আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা সকলে ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলায় নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সুরুজ বেপারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা আল সাঈদ, মোঃ শওকত বিশ্বাস, আয়নাল মেম্বার, আঃ মজিদ, মোঃ আবু তালেব, সুমন সহ আরো অনেকে।

You might like