শিবচরে সেবা কল্যাণ সোসাইটির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২১ শুরু

মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ করেসপন্ডেন্ট :

সেবা কল্যাণ সোসাইটির উদ্যোগে “শীত বস্ত্র বিতরণ কর্মসূচি -২০২১” এর আওতায় প্রায় ১০০০ (এক হাজার) অসহায় মানুষের ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজ ২২শে জানুয়ারী (শুক্রবার) মাদারীপুরের শিবচর উপজেলায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সেবা কল্যাণ সোসাইটির “শীত বস্ত্র বিতরণ কর্মসূচি -২০২১” এর আওতায় এবার বন্যা ও নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের এবং বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অসহায় শিক্ষার্থীদের মাঝে, একটি করে কম্বল পৌঁছে দেয়, অসহায় ও দুস্থ মানুষের পাশে এগিয়ে এসে মাদারীপুরের শিবচরে ইতিমধ্যে আলোচিত হয়েছে সেবা কল্যাণ সোসাইটি।

“শীত বস্ত্র বিতরণ কর্মসূচি -২০২১” এর আওতায় মাদারীপুরের শিবচর উপজেলায় হতদরিদ্র মানুষদের ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজাত ও মাদবরচর ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে একটি করে কম্বল পৌঁছে দেওয়া হয়। সেবা কল্যাণ সোসাইটির পক্ষ থেকে “শীত বস্ত্র বিতরণ কর্মসূচি -২০২১” এর আওতায় কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সেবা কল্যাণ সোসাইটির তরুণ প্রজন্মের এক ঝাঁক তরুণ সেচ্ছাসেবী।

এসময় মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজাত ও মাদবরচর ইউনিয়নের হতদরিদ্র মানুষদের ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল পৌঁছে দেওয়ায় সেবা কল্যাণ সোসাইটি টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিবচর উপজেলার “শীত বস্ত্র বিতরণ কর্মসূচি -২০২১” আগত অতিথিবৃন্দ।

সেবা কল্যাণ সোসাইটির সেচ্ছাসেবীরা জানিয়েছেন, সুশীল সমাজের সহযোগিতা পেলে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান রাখখা হবে।

তারা আরও জানিয়েছেন, মাননীয় চিফ হুইপের হতদরিদ্র ও অসহায় মানুষদের প্রতি মহানুভবতা দেখে অনুপ্রেরণিত হয়ে ২০১৭ ইং সেবা কল্যাণ সোসাইটির যাত্রা শুরু করে, এরপর থেকে প্রযায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করে আচ্ছে সংগঠনটি।

 

You might like