দোহারে গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মেহবুব কবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার করেসপন্ডেন্ট :

ঢাকার দোহারে এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড দোহার শাখার এবং গ্র্যাজুয়েট এসোসিয়েশনের উদ্যোগে গরীব অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

২২ জানুয়ারী শুক্রবার সকালে উপজেলার নারিশা বালিকা উচ্চ বিদ্যায়ল, নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারিশা চৈতাপাতর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে এই সকল শীত বস্ত্র হাতে তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি, গ্যাজুয়েট এসোসিয়েশন এর সভাপতি ইন্জিনিয়ার মেহবুব কবির। জানা যায় তিনি আগামী কাল শনিবার দোহারের নারিশা ইউনিয়ন এবং এর আশ পাশ এলাকায় আরো চার হাজার পাঁচ শত গরীব অসহায় পরিবারের মাঝে এই সকল শীত বস্ত্র বিতরণ করবেন।

তিনি তার বক্তব্যে বলেন দেশে শীতের প্রভাবে লক্ষ লক্ষ গরীব অসহায় পরিবার কষ্ট করছে আমি সকল কে না পারি অন্ততপক্ষে আমার দোহারের নারিশা ইউনিয়ন সহ সারা দোহারে যে টুকু পারি সেটুকু দিয়েই শীত নিবারনের অংশ হিসেবে আমি শীত বস্ত্র কম্বল বিতরণ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, দোহার উপজেলা আওয়ামিলীগ এর উপপ্রচার সম্পাদক মঞ্জু মোল্লা। সাবেক দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান শেখ আক্তার হোসেন। সাবেক নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবুল কাজি, মোহাম্মদ হোসেন দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু সহ আরো অনেকে।

You might like