রূপগঞ্জের পূর্বাচলে আগুন: দগ্ধ হয়ে প্রতিবন্ধী শিশুসহ নিহত ৪

মো. সোহেল কিরণ, স্টাফ করেসপন্ডেন্ট :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১১নং সেক্টরের কুমারটেক গ্রামে ডেসকোর ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে নারায়ণগঞ্জ পবিস ২ এর ১১ হাজার ভোল্ট লাইনের উপর পড়ে বিদ্যুৎ দূর্ঘটনায় ঘটে। এতে নিচে থাকা বসতঘর আগুনে পুড়ে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়।

শুক্রবার (২২ জানুয়ারী) রাতে এ দূর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিনুল কাদির জানান, পূর্বাচল উপশহরের কুমারটেক এলাকায় ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিঁড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘরের চালায় তার পড়ে আগুন লেগে মুহুর্তেই পূড়ে যায়। এতে ঘরের ভেতরে আগুনে পুড়ে ৩ জন মারা যায় এবং হাসপাতালে নেয়ার পথে এক জনের মৃত্যু হয়। নিহতরা হলেন বাড়ির মালিক এবং অটো চালক মো. মাসুম (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সিমা বেগম (৩২), ছেলে রাসেল (১৭) ও রহমতুল্লা (১০)। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পুলিশের সদস্য কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়।

You might like