
মাকসুমুল মুকিম, দোহার উপজেলা প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও গৃহ পেলো ৭৭০ টি অসহায় দুঃস্থ পরিবার।

২৩ জানুয়ারী শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুজিব শতবর্ষ উপলক্ষে সমগ্র বাংলাদেশে গৃহহীন এবং ভূমিহীন অর্থাৎ “ক” শ্রেণির প্রায় ৬৬০০০ পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
নবাবগঞ্জ উপজেলায় সরকারিভাবে ৭৭০টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম.পি. মহোদয়ের পক্ষ থেকে ৬০টি ঘর প্রদান করেন এবং ঘরসমূহ নির্মাণ উপযোগী করে গড়ে তোলার জন্য কৈলাইল ইউনিয়নের মাহাতাবপুর এবং শৌল্ল ইউনিয়নের কোন্ডা এলাকায় মাটি ভরাট কাজে সহযোগিতা করেন।উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নবাবগঞ্জ উপজেলার গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যাক্তি বর্গের নিকট থেকে আরও ২৭ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করার পরই নবাবগঞ্জ উপজেলা প্রান্তে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির উদ্দীন আহমেদ ঝিলু, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ভাস্কর দেবনাথ বাপ্পী মহোদয়,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এইচ. এম. সালাউদ্দীন মনজু মহোদয় উপকারভোগী পরিবারের মাঝে সার্টিফিকেট,কবুলিয়ত দলিল, নামজারি পর্চা, ডি. সি. আর, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরবাহকৃত ফোল্ডারে করে বিতরণ করা হয়।এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি),মহিলা ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী পরিবারসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।







