ডামুড্যা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ বিষয়ে সভা

 

রোমান শিকদার
স্টাফ রিপোর্টার :

ডামুড্যা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ বিষয়ে সভা শরীয়তপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

আজ বুধবার ডামুড্যা নির্বাচন কমিশন এর উদ্যোগে নির্বাচন কমিশনের গেজেটভুক্ত নির্বাচনী নীতিমালা ও প্রার্থী সমর্থকদের আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় ডামুড্যা অফির্সাস ক্লাবে জেলা নির্বাচন কমিশন মোহাম্মদ জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মূর্তজা আল মুঈদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমারত হোসেন ভারপ্রাপ্ত কমকর্তা ডামুড্যা থানা,সহ কর্মকর্তাগণ, মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর উপস্থিত ছিলেন।

নির্বাচনী বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রার্থীরা। নির্বাচনী আচরণের গেজেট পাঠ করেন ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা ।

এসময় প্রধান অতিথি মূর্তজা আল মুঈদ বলেন প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। সেই সাথে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন।

You might like