কালকিনী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ বিষয়ে সভা ও প্রতীক বরাদ্দ

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

কালকিনী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ বিষয়ে সভা ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনিয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি। সকাল ৮ থেকে বিকেল ৪ টা ভোট গ্রহণ হবে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার জনাম মোঃ মনিরুজ্জামান এর উদ্যোগে নির্বাচন কমিশনের গেজেটভুক্ত নির্বাচনী নীতিমালা ও প্রার্থী সমর্থকদের আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১ টায় জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রহিমা খাতুন জেলা প্রশাসক মাদারীপুর।

You might like