
ফরিদপুর প্রতিনিধি :

আজ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব আয়োজিত মরহুম আকবর আলী মোল্যা ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ইং এর শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ বিলাল হোসেন এবং সভাপতিত্ব করেন মরহুম আকবর আলী মোল্যার বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আনোয়ার আলী মোল্যা। এছাড়া এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রিন্সিপাল মোঃ বিলাল হোসেন বলেন, মরহুম আকবর আলী মোল্লা অত্যান্ত সহজ সরল ও ক্রীড়ানুরাগী ব্যাক্তি ছিলেন। জীবিত থাকা অবস্থায় সবসময় খেলার সাথে সম্পৃক্ত থাকতো। টুর্নামেন্ট অত্যান্ত সুন্দর ও সাফল্য মণ্ডিত হক এই কামনা রইলো।
বক্তব্য শেষ করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী খেলায় চরভদ্রাসন চিরবন্ধন ক্লাব ও চরভদ্রাসন ওরিয়ন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চরভদ্রাসন চিরবন্ধন ক্লাব ২৩ রানে চরভদ্রাসন ওরিয়ন ক্লাবকে পরাজিত করে।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চিরবন্ধন ক্লাবের মোঃ সোহেল।
মরহুম আকবর আলী মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব, ফরিদপুর। শুভেচ্ছান্তে মারজুক জুয়েল, স্বত্বাধিকারী জিরো পয়েন্ট, চরভদ্রাসন,ফরিদপুর।







