‘নেতা হয়ে নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই’

মো. সোহেল কিরণ, নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, সব সময় কায়েতপাড়া ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, থাকবো। আপনাদের সমর্থনেই আজ আমি চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী। আপনাদের সকলের দোয়া ও সহযোগীতায় আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার মাঝি হওয়ার সুযোগ দেন, তবে নেতা হয়ে নয়, সারাজীবন আপনাদের সেবক হয়ে থাকতে চাই।

শনিবার (৬ ফ্রেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা আওয়ামীলীগের সদস্য করিম পাঠান, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, সহ সভাপতি আলাউদ্দীন প্রধান, হাজ্বী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আউয়াল, ইউপি সদস্য মোশাররফ হোসেন, আব্দুল হাই, মোয়াজ্জেম হোসেন, সাবেক সদস্য মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা সফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম জেমিন প্রমুখ।

You might like