
মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
`বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান লিগ্যাল এইডে বিনামূল্যে আইনি সেবাদান’ এই শ্লোগানকে সামনে রেখে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এ সময় লিগ্যাল এইডের কর্মকর্তাগণ প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টিরউদ্দশ্যে যে সব কার্যক্রম বাস্তবায়ন করছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো উপজেলার লিগ্যাল এইড কমিটির আজকের এই মিটিং, জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা, গ্রাম পর্যায়ে উঠান বৈঠক, মাইকিং ক্যাম্পেইন, স্কুল পর্যায়ে স্টুডেন্টস নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলায় পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাহিমা বেগম, কৃষিঅফিসার মোঃ মামুন ইয়াকুব, প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা পারভিন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক কুলসুম বেগম।
এ সময় আরো উপস্থিত ছিলেন লিগ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম, গ্রোগ্রাম অফিসার মোঃ রবিউল হাসান মামুন, রুবেল খান সহ আরো অনেকে।







