দোহারে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গুটিগুটি করে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকাটি ৮ বছর পেরিয়ে ৯ বছরে পদার্পণ করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে ‘বিবিসি নিউজ ৭১ডট কম এর সভাকক্ষে ‘দৈনিক আমার সংবাদে’র দোহার উপজেলা প্রতিনিধি মো. জুবায়ের আয়োজনে ‘দৈনিক আমার সংবাদে’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি দৈনিক আমার সংবাদ এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার দীর্ঘায়ু কামনা করি। দেশ ও জাতির কল্যাণে সংবাদ মাধ্যম বিশেষ অবদার রাখে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা হলো জাতিক বিবেক। সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমেই দেশ এগিয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস- দোহার উপজেলার সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে। আমাদের দোহার উপজেলার একমাত্র অভিভাবক ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ইতোমধ্যে দোহার এবং নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সালমান এফ রহমানই মানুষের সুবিধার্থে দোহারে প্রায় ৫ শত আর্সেনিকমুক্ত টিউবয়েল স্থাপন করে ছিলেন।

তিনি বলেন, পদ্মা ভাঙ্গনরোধে একনেক উত্থাপন করে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্ধ পেয়েছেন। পদ্মা নদী ড্রেজিং করে ৭ হাজার একর জমিতে শেখ কামাল গ্রীন সিটি গড়ে তোলা হবে। দোহার শ্রীনগর রাস্তার বেহাল অবস্থা ছিল। সেটি ৪৭২ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি ঠিক করা হয়েছে। কুঠাবাড়ী চকে শুধু বিদ্যুতের খুঁটিই ছিল, বিদ্যুৎ ছিল না। কৃষকরা ধান রোপনের পরে বিদ্যুতের সমস্যায় ভুগতো। এখন আর বিদ্যুতের সমস্যা নেই। তিনি আরও বলেন, নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে। কলাকোপার খাস জমি অধিগ্রহণ করে কলাকোপাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে। ইছামতি নদীকে পুনঃখনন করা হবে।

তিনি বলেন, সাংবাদিকরা খবরের অন্তরালের খবরগুলোও অনেক কষ্টে বের করে এনে দেশ ও জাতির স্বার্থে আমাদের সামনে তুলে ধরেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এ অঞ্চলে ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলো সংবাদ প্রতিবেদনের মাধ্যমে সরাসরি সালমান এফ রহমানের নিকট তুলে ধরবেন। তিনি অবশ্যই যে কোনো সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান, দৈনিক জনতা’র প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য বাশার মৃধা, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ মিয়া, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদ মোল্লা প্রমুখ।

You might like