
মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ করেসপন্ডেন্ট :

শরীয়তপুরের সখিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছে। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ সখিপুর থানার চরসেন্সাস সিকদার কান্দি গ্রামের মোঃ সিরাজ মোল্লা (৬৫) সাথে একই গ্রামের সোয়েব চৌকিদার (৪৭) সাব্বির চৌকিদার (৪৫) খলিল চৌকিদার(৪২)পারভেজ বালা (৩৯)রফিজল বালা(৬৫) গংদের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে।

আজ দুপুরে কাথা-কাটাকাটির একপর্যায়ে সোয়েব চৌকিদার নেতিত্বে স্থানীয় মাদক ব্যাবসায়ী সন্ত্রাসীরা মাঃ সিরাজ মোল্লা পরিবারে উপর হামলা চালায়। এসময় সিরাজ মোল্লা স্ত্রী, কন্যা, ছেলেরা এগিয়ে এলে তাদেরকে দেশী অস্ত্র লোহার রড, রামদা, ছেনদা এলাপাথারি পিটিয়ে কুপিয়ে যখম করে।
পরে স্থানিয়রা পুলিশকে খবর দিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে ভেদরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এঘটনায় ১৩ জনকে আসামী করে সখিপুর থানায় মামলা করেছে বলে সখিপুর থানা পুলিশ জানায়।







