

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দু’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলার ৫ নং গুপ্টি পুর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পাশে ডাকাতিয়া নদীতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী, থানা পুলিশের এসআই রুবেল ফরাজীসহ লোকজন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, সরকারি নিদের্শ অমান্য করে ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিন চালানোর সংবাদ পেয়ে আমরা দুটি মেশিনটি জব্দ করি।







