মতলব দক্ষিণ উপাদী দক্ষিণের করবন্দে ফসলি জমি থেকে বালি উত্তোলনের অবৈধ ড্রেজার জব্দ

গাজী মোঃ মহসিন :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড করবন্দ এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটওয়ারীর বাড়ির দক্ষিণ পার্শ্বে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার একটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতে ড্রেজার মেশিনটি জব্দ করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

জানা যায় শনিবার প্রিয় সময়ে প্রকাশিত মতলব দক্ষিণের উপাদী দক্ষিণে অবৈধ ড্রেজিংয়ে চলছে বালি উত্তোলন” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরপর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এলে ড্রেজারের মালিক রফিকুল্লাহ ও জমির মালিক মুকবুল পাটওয়ারী মুকুল দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তাদের দুজনের একজনকেও না পাওয়ায় ড্রেজার মেশিনটি জব্দ করে ইউপি চেয়ারম্যানের নিকট হস্তান্তরের মাধ্যমে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং বেশ কয়েকটি ড্রেজারের পাইপ ধ্বংস করে দেওয়া হয়।

এদিকে এসি ল্যান্ড আসার খবর পেয়ে ড্রেজার মালিক মেশিনগুলো খুলে অন্যত্র লুকিয়ে রেখেও কোন লাভ হয়নি। এছাড়াও এ এলাকায় যত ড্রেজার মেশিন চলমান রয়েছে সবগুলো তুলে নেয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, আমরা আসার খবর পেয়ে ড্রেজার মালিক ও জমির মালিক পালিয়েছে। ড্রেজার মেশিনটি জব্দ করে নেয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানীয়া, স্থানীয় ইউপি সদস্য মোঃ এমদাদ হোসেন, মতলব দক্ষিণ থানা পুলিশ সদস্য, ইউনিয়ন ভূমি অফিস সহকারীসহ গ্রাম পুলিশ ও এলাকাবাসী।

You might like