হাজীগঞ্জ বড়কূল পূর্ব ইউনিয়ন আ’লীগের শোক দিবস পালন

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট সোমবার বেলচোঁ বাজারে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের।

শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,= হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল পাটোয়ারি, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব, নুরে আলম প্রমুখ।

You might like