শোক দিবস উপলক্ষে পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে উদ্দ্যোগে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, দিপক চন্দ্র দাস, সুলতানা রাজিয়া, রাসেদা ফারজানা, তাসলিমা আক্তার, মোবারক হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, খোরশেদ আলম, কাজল।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর অর্পিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ।

You might like